Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বিরুদ্ধে অভিযান শুরু প্রশাসনের

একবার ব্যবহার করা প্লাস্টিক বর্জনে বেলডাঙা পুরসভার তরফে বিশেষ অভিযান চালানো হল।

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বিরুদ্ধে অভিযান শুরু প্রশাসনের
  • ১৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: একবার ব্যবহার করা প্লাস্টিক বর্জনে বেলডাঙা পুরসভার তরফে বিশেষ অভিযান চালানো হল। পরিবেশ দূষণ রোধ ও প্লাস্টিকমুক্ত সমাজ গড়তে পুরসভার উদ্যোগে মঙ্গলবার বিশেষ সচেতনতা প্রচার অভিযান শুরু হয়েছে। শহরের প্রাণকেন্দ্র এবং প্রধান বাজার এলাকাগুলিতে এক ব্যবহারযোগ্য প্লাস্টিক বা ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’-এর ব্যবহার পুরোপুরি বন্ধ করতে জোরকদমে পথে নেমেছে পুর কর্তৃপক্ষ। বড়ো বাজারগুলিতে লাগাতার প্রচার হচ্ছে। বেলডাঙা বাজারের ক্রেতা ও খুচরো ব্যবসায়ীদের প্লাস্টিক ব্যবহারের মারাত্মক ক্ষতিকর দিক সম্পর্কে বোঝানো হয়। পুরসভার প্রতিনিধিরা মাইকে প্রচারের পাশাপাশি হ্যান্ডবিল ও লিফলেট বিলি করেন। প্লাস্টিকের বিকল্প হিসেবে কাপড়ের ব্যাগ ব্যবহারে উৎসাহ দেওয়া হয়। প্লাস্টিক ক্যারিব্যাগের বদলে চটের বা কাপড়ের থলি ব্যবহারের আহ্বান জানানো হয়েছে। ক্রেতাদের জানানো হয়, বাজারে আসার সময় যেন তাঁরা বাড়ি থেকেই নিজস্ব বিকল্প ব্যাগ নিয়ে আসেন। ব্যবসায়ীদের প্রতি কড়া বার্তা দেওয়া হয়েছে। বাজার সমিতি ও দোকানদারদের সাফ জানিয়ে দেওয়া হয়েছে, দোকানে কোনোভাবেই ৭৫ মাইক্রোনের কম পুরু বা বেআইনি প্লাস্টিক ব্যবহার করা যাবে না। নিয়ম অমান্য করলে আগামী দিনে জরিমানা-সহ কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে পুর প্রশাসন।

Advertisement

পুরসভার ভারপ্রাপ্ত আধিকারিক সত্যজিৎ কুমার বলেন, সিঙ্গল ইউজ প্লাস্টিক বর্জনে বেলডাঙা পুরসভার তরফে বিশেষ অভিযান চালানো হল। এই প্লাস্টিক নর্দমায় জমে জলনিকাশি ব্যবস্থা থমকে দেয়। ফলে বর্ষার সময় জমা জল ও মশার উপদ্রব বৃদ্ধি পায়—এই বিষয়ে সাধারণ নাগরিকদের সতর্ক করা হয়। পরিবেশ রক্ষায় এই লড়াই কেবল পুরসভার নয়, বেলডাঙার প্রতিটি নাগরিক ও ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। প্রাথমিকভাবে আমরা সচেতনতা বাড়ানোর উপর জোর দিচ্ছি, তবে এরপর নজরদারি দল গঠন করে বাজারগুলিতে আচমকা পরিদর্শন করা হবে। পুরসভার এই অভিনব পদক্ষেপকে স্বাগত জানান স্থানীয় পরিবেশপ্রেমী ও সাধারণ ক্রেতারা। সচেতনতামূলক এই অভিযান আগামী কিছু দিন ধরে শহরের বিভিন্ন ওয়ার্ড ও সাপ্তাহিক হাটগুলিতে ধারাবাহিকভাব চালানো হবে বলে জানানো 
হয়েছে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ