Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আদিলই দলের ট্রাম্প কার্ড: বাটলার

আদিলই দলের ট্রাম্প কার্ড: বাটলার
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
রাজকোট: পর পর দুই ম্যাচে হার। তার উপর সিরিজ খোয়ানোর আতঙ্ক। তবে যাবতীয় উদ্বেগ দূরে ঠেলে তৃতীয় টি-২০ ম্যাচে ২৬ রানে জয় ছিনিয়ে নিয়েছে ইংল্যান্ড। আর তার নেপথ্যে বড় ভূমিকা রয়েছে স্পিনার আদিল রশিদের। ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে তিনি তুলে নেন ১ উইকেট। তাঁর স্পিনের ভেল্কিতে বোল্ড হন তিলক ভার্মা। টিম ইন্ডিয়ার কাছে যেটা ছিল বড় ধাক্কা। কারণ, চিপকে চাপের মুখে রুখে দাঁড়িয়ে এই তিলকই দলকে জিতিয়ে ছিলেন। কিন্তু রাজাকোটে ভারতীয় ব্যাটিং প্রত্যাশা পূরণে ব্যর্থ। এক্ষেত্রে প্রশংসা করতেই হবে ইংরেজ বোলারদের। ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার ভূয়সী প্রশংসা করলেন বর্ষীয়ান স্পিনার আদিল রশিদের। তিনি জানিয়েছেন, ‘২০০৯ সাল থেকে আদিল টি-২০ ফরম্যাটে খেলছে। কিন্তু খিদে একটুও কমেনি। প্রত্যেক ম্যাচে নিজেকে দারুণভাবে মেলে ধরার চেষ্টা করছে। ও আমাদের দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। চাপের মুখে সব সময় চেষ্টা করে উইকেট তুলে নেওয়ার। গত ম্যাচেও দুর্দান্ত বোলিং করেছিল। সত্যি বলতে কী, আদিল আমাদের ট্রাম্প কার্ড।’
Advertisement
পাঁচ ম্যাচের সিরিজে ভারত এখনও ২-১ ব্যবধানে এগিয়ে। বাকি আরও দু’টি ম্যাচ। বাটলার বলছেন, ‘আমরা সঠিক দিশায় এগচ্ছি। প্রত্যেকে সেরাটা মেলে ধরার চেষ্টা করছে। বিশেষ করে ওভারটনের বোলিং এবং লিভিংস্টোনের অলরাউন্ড পারফরম্যান্সের প্রশংসা করতেই হবে।’
Advertisement
সম্পর্কিত সংবাদ