Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

জুটিতে অদিতি ও পঙ্কজ

অভিনেত্রী অদিতি রাও হায়দারির সঙ্গে জুটি বাঁধছেন পঙ্কজ ত্রিপাঠী। ছবির নাম ‘পারিবারিক মনুরঞ্জন’।

জুটিতে অদিতি ও পঙ্কজ
  • ৬ জুন, ২০২৫ ০৯:০৬
Prefer us on Google

অভিনেত্রী অদিতি রাও হায়দারির সঙ্গে জুটি বাঁধছেন পঙ্কজ ত্রিপাঠী। ছবির নাম ‘পারিবারিক মনুরঞ্জন’। পারিবারিক বিনোদনমূলক ঘরানার এই সিনেমার শ্যুটিং শুরু হল বৃহস্পতিবার থেকে। লখনউতে শ্যুটিং হচ্ছে বলে খবর। পরিচালনার দায়িত্বে বরুণ শর্মা। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ছবির ঘোষণা করেছেন নির্মাতারা। প্রথমবার পর্দায় জুটি বাঁধছেন পঙ্কজ ও অদিতি। তাঁদের রসায়ন ছবিকে অন্যমাত্রায় নিয়ে যাবে বলে বিশ্বাস নির্মাতাদের। সোশ্যাল মিডিয়ায় পঙ্কজ লিখেছেন, ‘ভীষণ মজার চিত্রনাট্য। রাজি না হওয়ার কোনও প্রশ্নই নেই। ‌঩অদিতির সঙ্গে প্রথমবার কাজ করেও খুব ভালো লাগছে।’ অন্যদিকে, খবরটি শেয়ার করে অদিতি লিখেছেন, ‘চিত্রনাট্য পড়েই ভীষণ হেসেছিলাম। সারল্য এই গল্পের অন্যতম বৈশিষ্ট্য। পঙ্কজ স্যরের সঙ্গে কাজ করে আশা করি দারুণ অভিজ্ঞতা হবে।’   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ