Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

মুর্শিদাবাদের শ্রমিকদের উপর অত্যাচার, কর্ণাটকের মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন অধীর

কংগ্রেস শাসিত রাজ্য কর্ণাটকে অত্যাচারের মুখে পড়েছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ দিয়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারকে চিঠি দিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।

মুর্শিদাবাদের শ্রমিকদের উপর অত্যাচার, কর্ণাটকের মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন অধীর
  • ১৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কংগ্রেস শাসিত রাজ্য কর্ণাটকে অত্যাচারের মুখে পড়েছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ দিয়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারকে চিঠি দিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। বৃহস্পতিবার এই চিঠি পাঠিয়েছেন তিনি। চিঠিতে অধীর উল্লেখ করেছেন, ​বেঙ্গালুরুতে পশ্চিমবঙ্গের বিশেষ করে মুর্শিদাবাদ জেলার বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর স্থানীয় পুলিশের যে অমানবিক অত্যাচার ও হয়রানি চলছে, তা নিয়ে গভীর উদ্বেগ থেকে আপনাকে এই চিঠি লিখতে বাধ্য হচ্ছি। পেটের দায়ে ভিনরাজ্যে কাজ করতে যাওয়া এই মানুষেরা ভারতীয় বৈধ নাগরিক। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, শুধু বাংলা ভাষায় কথা বলা আর চেহারার মিল থাকার জন্য তাদের ‘বাংলাদেশি’ সন্দেহে তুলে নিয়ে যাওয়া হচ্ছে! পকেটে ভারতীয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও নারী ও শিশুসহ শয়ে শয়ে মানুষকে অন্যায়ভাবে পুলিশি হেপাজতে পুরে রাখা হয়েছে। কোথাও কোথাও ছেলেদের উপর বেদম লাঠিচার্জ করার খবরও আসছে! এই ধরনের গায়ের জোর দেখানো এবং আতঙ্ক তৈরি করা কোনো স্বাধীন দেশে চলতে পারে না। পাশাপাশি কর্ণাটক সরকারের কাছে অধীরের অনুরোধ, অবিলম্বে পুলিশকে নির্দেশ দিয়ে এই অন্যায় হয়রানি বন্ধ করুন এবং নিরীহ পরিযায়ী শ্রমিকদের মৌলিক অধিকার ও নিরাপত্তা সুনিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নিন।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ