Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬

সুপ্রিম কোর্টে মামলা অধীরের

এসআইআরে লক্ষাধিক নাগরিকের নাম এখনও নিষ্পত্তি হয়নি। ফলে সরকারি প্রকল্প প্রাপ্তি থেকে বঞ্চিত বঙ্গবাসীর একাংশ। সুরাহা চেয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীররঞ্জন চৌধুরী।

সুপ্রিম কোর্টে মামলা অধীরের
  • ২৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এসআইআরে লক্ষাধিক নাগরিকের নাম এখনও নিষ্পত্তি হয়নি। ফলে সরকারি প্রকল্প প্রাপ্তি থেকে বঞ্চিত বঙ্গবাসীর একাংশ। সুরাহা চেয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীররঞ্জন চৌধুরী। আদালতে তাঁর আবেদন, ট্রাইবুনালে যে সমস্ত নাগরিকের আবেদনের এখনও নিষ্পত্তি হয়নি, তাঁদের যেন সরকারি সুযোগ-সুবিধা বন্ধ না করা হয়। এ ব্যাপারে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করুক। তিনি জানান, শুধু মুর্শিদাবাদ জেলায় প্রায় ৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। ট্রাইবুনাল গড়া হলেও মুর্শিদাবাদে মাত্র দু’টি ট্রাইবুনাল দিনে গড়ে ৩০-৫০টি কেস বিচার চলছে। এভাবে নিষ্পত্তি হতে ৪-৫ বছর লেগে যেতে পারে। য মুর্শিদাবাদ ও মালদার মতো জেলায় অবিলম্বে ব্লক-ভিত্তিক ট্রাইবুনাল গঠন করে দ্রুত শুনানির ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন তিনি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ