Bartaman Logo
১৩ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ অতিরিক্ত ভোটার তালিকা

দীর্ঘ প্রতীক্ষার পর আজ, সোমবার বিকেলে প্রকাশিত হতে চলেছে বিচারাধীন ভোটারদের প্রথম অতিরিক্ত তালিকা। কমিশন সূত্রে জানা গিয়েছে, যেভাবে চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছিল, ঠিক সেভাবেই এই অতিরিক্ত তালিকা প্রকাশ হবে।

আজ অতিরিক্ত ভোটার তালিকা
  • ২৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার পর আজ, সোমবার বিকেলে প্রকাশিত হতে চলেছে বিচারাধীন ভোটারদের প্রথম অতিরিক্ত তালিকা। কমিশন সূত্রে জানা গিয়েছে, যেভাবে চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছিল, ঠিক সেভাবেই এই অতিরিক্ত তালিকা প্রকাশ হবে। প্রথমে প্রত্যেক জেলা নির্বাচনি আধিকারিকদের (ডিইও) কাছে পৌঁছে যাবে তালিকা। তারপর তা বুথে বুথে টাঙিয়ে দেওয়া হবে। বুথ লেভেল অফিসারদের কাছেও থাকবে অতিরিক্ত তালিকার কপি। দেখা যাবে অনলাইনেও। সেক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটারকে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে নির্দিষ্ট ব্রাউজার খুলে তাতে 

Advertisement

eci.voters.gov.in টাইপ করতে হবে। এরপর কমিশনের নির্দিষ্ট ওই সাইট খুলে গেলে তাতে মোবাইল নম্বর দিয়ে ওটিপি-ভিত্তিক লগ ইন করতে হবে। পরবর্তী পদক্ষেপে এপিক নম্বর দিয়ে তালিকা সার্চ করা যাবে। এছাড়াও ইসিআই নেটে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করেও তালিকা দেখতে পারবেন ভোটাররা। 
প্রথম যে তালিকা প্রকাশিত হচ্ছে তাতে প্রায় ২৮ লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারিত হবে। ‌সূত্রের খবর, এর মধ্যে প্রায় ১০ লক্ষ ভোটারের নাম বাদ পড়তে চলেছে। জানা গিয়েছে, যাঁদের নাম বাদ যাচ্ছে তাদের নথি গ্রহণযোগ্য বলে বিবেচিত করেননি বিচারকরা। যদিও এই বাদ পড়া ভোটারদের ‘ট্রাইবুনালে’ আবেদনের সুযোগ থাকছে। তালিকা প্রকাশের পরই তাঁরা আবেদন জানাতে পারবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ