Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আইনশৃঙ্খলায় নজর রাখবেন অতিরিক্ত পুলিস কমিশনাররা

আইনশৃঙ্খলায় নজর রাখবেন অতিরিক্ত পুলিস কমিশনাররা
  • ২২ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার সমস্ত ডিভিশনের আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে বাড়তি নজর রাখতে হবে আইজি পদমর্যাদার অতিরিক্ত পুলিস কমিশনারদের। এমনই নির্দেশ দিলেন কলকাতার পুলিস কমিশনার মনোজ ভার্মা। রামনবমীর মুখে সিপির এই নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Advertisement

কলকাতা পুলিসে মোট ১০টি ডিভিশন রয়েছে। ডিভিশনের ডিসিরাই সাধারণত আইনশৃঙ্খলা দেখভাল করেন। কলকাতা শহরে ডিসিদের উপর নজরদারির জন্য প্রথম ধাপে ডিআইজি পদমযার্দার যুগ্ম কমিশনার এবং পরবর্তী ধাপে আইজি পদমর্যদার অতিরিক্ত পুলিস কমিশনার রয়েছেন। ডিসিদের পাশাপাশি এবার এই অতিরিক্ত পুলিস কমিশনারদের আইন শৃঙ্খলার প্রতি নজর রাখতে হবে। লালবাজার সূত্রে খবর, মূলত রামনবমীর কথা মাথায় রেখে এই নির্দেশিকা জারি করেছেন সিপি। সিপি ওই নির্দেশিকায় বলেছেন, রামনবমীতে এবার সবাইকে চরম সতর্ক থাকতে হবে। কোনও ডিভিশনে কোনও সমস্যা  নজরে এলে, তৎক্ষনাৎ তা অতিরিক্ত পুলিস কমিশনাররা সিপিকে জানাবেন। কলকাতা পুলিসের স্পেশাল ব্রাঞ্চের গোয়েন্দাদের একটি সূত্র জানাচ্ছে, রামনবমীতে কলকাতার পোর্ট, নর্থ, সেন্ট্রাল, ইএসডি, এবং এসইডি ডিভিশন অত্যন্ত স্পর্শকাতর বলে গণ্য করা হচ্ছে। সেই কথা মাথায় রেখে এবার প্রথম থেকেই বাড়তি সতর্ক পুলিস।  

Advertisement
সম্পর্কিত সংবাদ