Bartaman Logo
২৩ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কৃষক পরিবার পিছু প্রতি বছর ৩ হাজার টাকা অতিরিক্ত ভাতা

রাজ্য সরকার কৃষক পরিবার পিছু বছরে ৩ হাজার টাকা অতিরিক্ত ভাতা ঘোষণা করেছে। এর ফলে কৃষকদের জন্য নতুন সুবিধা আসছে। বিস্তারিত পড়ুন।

কৃষক পরিবার পিছু প্রতি বছর  ৩ হাজার টাকা অতিরিক্ত ভাতা
  • ২৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকার কৃষকদের পরিবার পিছু বছরে ৩ হাজার টাকা করে অতিরিক্ত ভাতা দেবে বলে রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কিষান প্রকল্পে বছরে তিন দফায় মোট যে ৬ হাজার টাকা দেওয়া হয় এটা তার অতিরিক্ত বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেট ভাষণে জানিয়েছেন। তবে বিগত রাজ্য সরকার কৃষকবন্ধু নামে যে প্রকল্প চালু করেছিল সেটির ভবিষ্যৎ কী, বাজেটে সে সম্পর্কে নীরব। জমির পরিমাণ অনুযায়ী ওই প্রকল্পে কৃষকরা বছরে সর্বোচ্চ ১০ হাজার টাকা করে পেতেন। রাজ্য সরকার যে ৩ হাজার টাকা এখন অতিরিক্ত হিসাবে দেবে সেটা যেকোনো পরিমাণ কৃষি জমির মালিক চাষিরা সমান হারে পাবেন কি না সেই ব্যাপারে কিছু উল্লেখ নেই বাজেটে। সরকারি নির্দেশিকা বেরোলেই এটা বোঝা যাবে। কৃষকদের জন্য প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা বিজেপি সরকার ক্ষমতায় এসে রাজ্যে চালু করেছে। এই প্রকল্পের অধীনে ১৬টি ফসলের কৃষি বিমার সুবিধা মিলবে বলে অর্থমন্ত্রী জানিয়েছেন। 

Advertisement

বাজেটে আরো ঘোষণা করা হয়েছে, খরিফ মরশুমে নির্ধারিত ন্যূনতম মূল্যের (এমএসপি) উপর  রাজ্য সরকার প্রতি কুইন্টাল ধান চাষিদের কাছ থেকে কিনতে অতিরিক্ত ২০০ টাকা করে দেবে। কেন্দ্রীয় সরকার যে এমএসপি  নির্ধারণ করে তার থেকে অতিরিক্ত এই টাকা ইনসেনটিভ হিসাবে রাজ্য দেবে। এখন কেন্দ্রীয় হারে এমএসপি প্রায় আড়াই হাজার টাকা। এটা আগামী দিনে ধাপে ধাপে বেড়ে ৩১০০ টাকা হবে বলে বাজেটে জানানো হয়েছে। 
রাজ্য সরকার আলু সংগ্রহের জন্য টপআপ হিসাবে প্রতি কুইন্টালে ২০০ টাকা করে দেবে। আলু চাষিদের বিমার প্রিমিয়ামের টাকার ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার। আলু, টম্যাটো, পেঁয়াজ, ডাল ও তৈলবীজের দামবৃদ্ধি আটকাতে রাজ্য সরকার ১০০ কোটি টাকার একটি বিশেষ তহবিলও গঠন করবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ