Bartaman Logo
১ অক্টোবর, ২০২৬
বর্তমান / হেলথ

এবার পুজোয় দৃষ্টিহীনদের ‘চক্ষুদান’, উদ্যোগে এডি ব্লক

মা দুর্গার বিগ্রহে চক্ষুদান বাঙালির এই উৎসবের অন্যতম অঙ্গ। তবে চক্ষুদান শুধু বিগ্রহের হয় না, জন্মাবধি নিশ্ছিদ্র অন্ধকার দেখে আসা চোখগুলিতেও সম্ভব।

এবার পুজোয় দৃষ্টিহীনদের ‘চক্ষুদান’, উদ্যোগে এডি ব্লক
  • ১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মা দুর্গার বিগ্রহে চক্ষুদান বাঙালির এই উৎসবের অন্যতম অঙ্গ। তবে চক্ষুদান শুধু বিগ্রহের হয় না, জন্মাবধি নিশ্ছিদ্র অন্ধকার দেখে আসা চোখগুলিতেও সম্ভব। এতকাল তারা শুধু শুনে এসেছে উৎসবের গল্প। তাদের দু’চোখে আলো ফোটাতে এবার উদ্যোগী হল সল্টলেক এডি ব্লক রেসিডেন্টস ক্লাব দুর্গোৎসব কমিটি। স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়ের পাড়ার এই পুজো এবার ৪৮ বছরে পা দিল। এবছর দৃষ্টিহীনদের চক্ষুদানের উদ্যোগ নিয়ে সাড়া জাগিয়েছে এই পুজো কমিটি। সহযোগিতায় আছে সুশ্রুত আই ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টার। পুজোর আগেই এক কিশোরীর কর্নিয়া প্রতিস্থাপনের ব্যবস্থার মাধ্যমে এই সুন্দর উদ্যোগের সূচনা করা হচ্ছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ