Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

দুবাই থেকে ফিরলেন শুভশ্রী

দুবাই থেকে ছেলে ইউভানকে নিয়ে নিরাপদে কলকাতায় ফিরলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শুক্রবার কলকাতা বিমানবন্দরে স্ত্রী ও পুত্রকে আনতে গিয়েছিলেন বিধায়ক রাজ চক্রবর্তী।

দুবাই থেকে ফিরলেন শুভশ্রী
  • ৭ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• দুবাই থেকে ছেলে ইউভানকে নিয়ে নিরাপদে কলকাতায় ফিরলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শুক্রবার কলকাতা বিমানবন্দরে স্ত্রী ও পুত্রকে আনতে গিয়েছিলেন বিধায়ক রাজ চক্রবর্তী। সঙ্গে ছিল মেয়ে ইয়ালিনিও। কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে শুভশ্রী বললেন, ‘ভীষণ ক্লান্ত লাগছে। এখনই সমস্ত অভিজ্ঞতা শেয়ার করার মতো ক্ষমতা নেই। তবে এককথায় ভয়াবহ। কেবল এটুকু বলতে পারি, সকলের প্রার্থনা, ভালোবাসা আমাকে ও আমার পরিবারকে শক্তি দিয়েছে। তাই ওখানে দাঁড়িয়েও আমরা লড়াই করতে পেরেছি। দেশে ফিরে আসতে পেরেছি।’ 

Advertisement

ছেলের পরীক্ষা শেষ হতেই দুবাই বেড়াতে গিয়েছিলেন নায়িকা। গত কয়েকদিন ধরে উত্তপ্ত হয় মধ্যপ্রাচ্য। ইরানি হামলায় অগ্নিগর্ভ হয়ে ওঠে দুবাই। আটকে পড়েছিলেন শুভশ্রীরা। তাঁদের হোটেলের বাইরে বিস্ফোরণ হয়। তারপর হোটেলও পরিবর্তন করতে হয়েছিল শুভশ্রীকে। উদ্বেগে দিন কাটাচ্ছিলেন পরিবারের সদস্যরা। গত বুধবার রাতে বিমানে ওঠার কথা ছিল শুভশ্রীর। তবে সেই বিমান বাতিল হয়। অবশেষে শুক্রবার সকালে বিমানে চেপে ছেলেকে নিয়ে মুম্বইয়ে নামেন অভিনেত্রী। সেখান থেকেই আসেন কলকাতায়। এ প্রসঙ্গে যোগাযোগ করা হয়েছিল শুভশ্রীর বাবা দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। তিনি বলেন, ‘এ ক’দিন উদ্বেগে কেটেছে। নাতিকে নিয়ে মেয়ে ফিরে এসেছে, এই খবর স্বস্তি দিল।’ আজ, শনিবার মেয়ে শুভশ্রীর সঙ্গে দেখা করবেন তিনি।  

সম্পর্কিত সংবাদ