Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

জন্মদিনে তিরুমালায় জাহ্নবী

জন্মদিন উপলক্ষ্যে তিরুমালায় পুজো দিলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। শুক্রবার ২৯-এ পা দিলেন জাহ্নবী। এদিন ভোরবেলা অন্ধ্রপ্রদেশের তিরুমালা মন্দিরে পৌঁছন তিনি

জন্মদিনে তিরুমালায় জাহ্নবী
  • ৭ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• জন্মদিন উপলক্ষ্যে তিরুমালায় পুজো দিলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। শুক্রবার ২৯-এ পা দিলেন জাহ্নবী। এদিন ভোরবেলা অন্ধ্রপ্রদেশের তিরুমালা মন্দিরে পৌঁছন তিনি। খালি পায়ে ৩ হাজার ৫৫০টি সিঁড়ি বেয়ে ওঠেন অভিনেত্রী। তাঁর একাধিক ভিডিও ছড়িয়েছে সমাজমাধ্যমে। সাদামাটা সালোয়ার ও নো মেকআপ লুকে দেখা গিয়েছে জাহ্নবীকে। মন্দির থেকে বেরিয়ে অনুরাগীদের সেলফির আবদারও রেখেছেন। যদিও এটা প্রথমবার নয়। এর আগেও অনেকবার তিরুমালা মন্দিরে গিয়েছেন জাহ্নবী। সিনেমার মুক্তি হোক বা জীবনের কোনো বিশেষ দিন— মন্দিরে পুজো দিয়েছেন নায়িকা। এবারও তার ব্যতিক্রম হল না। শুক্রবার তাঁর জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির অনেকেই। কেক কেটে উদযাপন করেন অনুরাগীরা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ