Bartaman Logo
২২ জুন, ২০২৬

সিনেমা নয়, অভিনেতার ভাইকে বাস্তবেই লাঠিপেটা দুষ্কৃতীদের

বিহারে পঙ্কজ ত্রিপাঠির ভাই বিজেন্দ্রনাথের ওপর লাঠি দিয়ে হামলা। গুরুতর আহত, তদন্ত শুরু করেছে পুলিশ। বিস্তারিত পড়ুন।

সিনেমা নয়, অভিনেতার ভাইকে বাস্তবেই লাঠিপেটা দুষ্কৃতীদের
  • ২২ জুন, ২০২৬ ১৪:৫১
Prefer us on Google

পাটনা, ২২ জুন: বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির ভাই বিজেন্দ্রনাথ তিওয়ারিকে লাঠি দিয়ে গুরুতর আক্রমন করল একদল দুষ্কৃতী। কী কারণে এই ঘটনা ঘটেছে তা তদন্ত করছে পুলিশ। তবে প্রাথমিক আনুমান বিহারে জমি সংক্রান্ত বিবাদের জেরে  এই ঘটনা। ঘটনাটি ঘটেছে  গোপালগঞ্জ জেলার বরৌলি শহরে অবস্থিত বেলসন্দে গ্রামে। 

Advertisement

এই হামলায় তিনি গুরুতর জখম হয়েছেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে বিজেন্দ্রনাথের উপর বাড়ির কাছে কয়েকজন দুষ্কৃতী হামলা চালায়। এরপর গুরুতর আহত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মডেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে স্থানান্তর করা হয় পাটনার এক হাসপাতালে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ইতিমধ্যেই ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। দ্রুত পদক্ষেপ নেওয়ার পরে এই ঘটনায় জড়িয়ে থাকা এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের এক উচ্চ আধিকারিক জানান, অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করছে পুলিশ। তাঁরা আরও জানান, এখনও কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে লিখিত অভিযোগ দায়ের হলেই পরবর্তী তদন্তে এগোবে পুলিশ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ