অভিনেতা সোহমের আগাম জামিনের আবেদন খারিজ
  • ১৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর্থিক প্রতারণা মামলায় অভিনেতা তথা প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর আগাম জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। সোহমের বিরুদ্ধে টাকা নিয়েও সিনেমায় অভিনয় না করার অভিযোগ উঠেছিল। অভিযোগ, ২০১৮ সালে ‘তৃণা ফিল্মস’ নামক প্রযোজনা সংস্থার হয়ে একটি সিনেমায় অভিনয় করার কথা ছিল তাঁর। সেই মতো ব্যবসায়ী তরুণ দাসের থেকে ১৫ লক্ষ টাকা নেন তিনি। কিন্তু অভিনয় করেননি। পরে ওই টাকা ফেরত চাওয়া হলে সোহম তা দিতে অস্বীকার করেন। থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। তারপরই আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন সোহম। বুধবার বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ সোহমের আবেদন খারিজ করে দিয়েছে। অভিনেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও তাঁর কোনো প্রতিক্রিয়া মেলেনি।   

Advertisement