Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

টালিগঞ্জে গাড়িতে ধাক্কা লরির, জখম অভিনেতা

টালিগঞ্জের করুণাময়ী ব্রিজে বেপরোয়া লরির ধাক্কায় জখম হলেন টলি অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়।

টালিগঞ্জে গাড়িতে ধাক্কা লরির, জখম অভিনেতা
  • ২১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টালিগঞ্জের করুণাময়ী ব্রিজে বেপরোয়া লরির ধাক্কায় জখম হলেন টলি অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। বুধবার রাতে তাঁর গাড়িতে ধাক্কা মারে লরিটি। তুবড়ে যায় গাড়ির পিছন ও  ডানদিকের একটি অংশ। গাড়ির সামনের আসনে বসেছিলেন অভিনেতা। জখম হন তিনি। বুধবার রাতেই হরিদেবপুর থানায় এই দুর্ঘটনা নিয়ে লিখিত অভিযোগ জানান অভিনেতা। তার ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ। সূত্রের খবর, এদিন রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন জয়জিৎ। হরিদেবপুরগামী লেন দিয়ে করুণাময়ী ব্রিজ থেকে নামার সময় দুর্ঘটনা ঘটে। গোটা বিষয়টি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেতা। তিনি বলেন, ‘আমার চালক সঠিকভাবেই গাড়ি চালাচ্ছিলেন। গাড়ির ডানদিকটা ক্ষতিগ্রস্ত হল লরির ধাক্কায়। লরির চালক সুস্থ ছিলেন না বলেই মনে হল।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ