Bartaman Logo
৩ অক্টোবর, ২০২৬
বর্তমান / বিনোদন

অভিনেতা ডিনো মোরিয়া গ্রেপ্তার, অভিযোগ কী?

শুক্রবার মুম্বই পুলিশের ইকোনমিক অফেন্স উইং-এর জেরার মুখে পড়েন অভিনেতা। টানা আটঘণ্টা তাঁকে জেরা করা হয় বলে খবর।

অভিনেতা ডিনো মোরিয়া গ্রেপ্তার, অভিযোগ কী?
  • ৩ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• গ্রেপ্তার অভিনেতা ডিনো মোরিয়া। মুম্বইয়ের মিঠি নদীর পলি নিষ্কাশন কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল তাঁর। এই মামলায় শুক্রবার মুম্বই পুলিশের ইকোনমিক অফেন্স উইং-এর জেরার মুখে পড়েন অভিনেতা। টানা আটঘণ্টা তাঁকে জেরা করা হয় বলে খবর। তারপরই অভিনেতাকে গ্রেপ্তার করা হয়। বৃহন্মুম্বই পুরনিগমের একটি চুক্তিকে ঘিরে ৬৫ কোটি টাকার এই আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে। এর আগেও অভিনেতার বাড়িতে তল্লাশি চলেছিল। এবার তাঁকে গ্রেপ্তার করা হল।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ