Bartaman Logo
১২ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অভিষেককে দেখতে গাছে উঠলেন কর্মী, সমর্থকরা

মগরাহাট পশ্চিমের উস্তি হাইস্কুল মাঠের সভাস্থলে জায়গা ছিল না। কিন্তু প্রিয় নেতাকে দেখা চাই। উপায় কী? মঞ্চ সংলগ্ন হেলিপ্যাড। তার সামনেই সারি দিয়ে গাছ।

অভিষেককে দেখতে গাছে উঠলেন কর্মী, সমর্থকরা
  • ২৭ এপ্রিল, ২০২৬ ১৬:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: মগরাহাট পশ্চিমের উস্তি হাইস্কুল মাঠের সভাস্থলে জায়গা ছিল না। কিন্তু প্রিয় নেতাকে দেখা চাই। উপায় কী? মঞ্চ সংলগ্ন হেলিপ্যাড। তার সামনেই সারি দিয়ে গাছ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার থেকে যখন নেমে আসবেন, তখনই একমাত্র তাঁকে দেখা যাবে। সেই হিসাব কষে একদল কর্মী, সমর্থক সেই গাছগুলির বিভিন্ন ডালে উঠে পড়েন। সাড়ে চারটে নাগাদ হেলিকপ্টার ল্যান্ড করতেই তাঁরা উল্লাসে ফেটে পড়েন। গাছের উপর উঠে বসেছেন বলে ভয়ে লাফালাফি করতে পারলেন না। যদি ডাল ভেঙে পড়ে! অগত্যা তাঁরা শুধু তাকিয়ে দেখলেন তৃণমূলের সেনাপতিকে।

Advertisement

এদিকে, এদিন সভার নির্ধারিত সময়ের অনেক আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ। মহিলাদের সঙ্গে পাল্লা দিয়ে পুরুষরাও দলে দলে এসেছিলেন। অভিষেক স্টেজে উঠতেই বাঁধনহীন উল্লাসে ফেটে পড়েন কর্মীরা। এদিন এমনকী হেলিপ্যাড ঘেঁষা এলাকায় উপচে পড়ে ভিড়। তাঁদের নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হয়। একটা সময় পঞ্চায়েত প্রধানরা সেখানে গিয়ে তাঁদের লোকজনকে সরিয়ে মঞ্চের দিকে নিয়ে আসেন। দেখা গেল, ওই এলাকায় মগরাহাট পশ্চিমের তৃণমূল প্রার্থী শামিম আহমেদও বেশ জনপ্রিয়। যতবার নাম নেওয়া হয়েছে তাঁর, ততবারই কর্মীরা চিৎকার করে উঠেছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ