Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

জামিন অযোগ্য ধারায় অভিযুক্ত ১১৫০ জনের বিরুদ্ধে পদক্ষেপ

বিধানসভা নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে। এদিকে, বারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় ১ হাজার ১৫০ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় (এনবিডব্লু) মামলা রয়েছে।

জামিন অযোগ্য ধারায় অভিযুক্ত ১১৫০ জনের বিরুদ্ধে পদক্ষেপ
  • ২৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বিধানসভা নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে। এদিকে, বারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় ১ হাজার ১৫০ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় (এনবিডব্লু) মামলা রয়েছে। অবিলম্বে তাদের গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে।  ইতিমধ্যে বিহার থেকে একজন আসামিকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে। বাকিদের খোঁজ চলছে। নির্বাচন কমিশন থেকে সাফ নির্দেশ দেওয়া হয়েছে, যাদের নামে এনবিডব্লু রয়েছে, তাদের বিরুদ্ধে অতিসত্ত্বর ব্যবস্থা নিতে হবে। সেই মতো বারাকপুর পুলিশ কমিশনার প্রত্যেক থানাকে ব্যবস্থা নিতে বলেছে।  এদিকে, বিধানসভা ভোটে বুথ পাহারা এবং সার্বিক নিরাপত্তার জন্য ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে বারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায়। প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। এমনকি বুথে বাইরে থাকবে কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীর দায়িত্বপ্রাপ্ত অফিসারদের সঙ্গে বৈঠক করেছেন পুলিশ কমিশনার অমিত সিং। কেন্দ্রীয় বাহিনী কোথায় থাকবে, কি দায়িত্ব তারা পালন করবে, কীভাবে তাদের ব্যবহার করা হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। বর্তমানে ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। যারা প্রতিদিন টহল দিচ্ছে। চলছে নাকা চেকিং। অস্ত্র উদ্ধারে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

ইতিমধ্যে ভাটপাড়া থানা এলাকায় ২৭টি অস্ত্র উদ্ধার হয়েছে। অস্ত্র পাচারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ফেরিঘাট, রেল স্টেশন, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ঘোষপাড়া রোড, বি টি রোড, বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে কড়া নাকা চেকিং চলছে।  ঝাড়খণ্ড, বিহারের দুষ্কৃতীদের আনাগোনা সম্পর্কে প্রতি মুহূর্তে খোঁজখবর রাখতে এবং সেই মতো ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ