Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রকাশের বিরুদ্ধে ব্যবস্থা

একাধিক ভোটার কার্ড রাখার মতো অভিযোগ উঠেছে অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে।

প্রকাশের বিরুদ্ধে ব্যবস্থা
  • ২৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• একাধিক ভোটার কার্ড রাখার মতো অভিযোগ উঠেছে অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে। বেঙ্গালুরুর একটি আদালত তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়না জারি করেছে। এর জেরে তাঁর গ্রেপ্তারের সম্ভাবনাও তৈরি হয়েছে। জানা গিয়েছে, একাধিক রাজ্যে তাঁর ভোটার পরিচয়পত্র রয়েছে। কয়েক বছর আগে একজন আইনজীবী প্রকাশ রাজের বিরুদ্ধে এমন বিস্ফোরক অভিযোগ এনে বেঙ্গালুরুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তবে তখন তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। এরপর বেঙ্গালুরু সিটি পুলিশ কমিশনার ও ভারতের নির্বাচন কমিশনের দ্বারস্থ হন তিনি। সেখানেও কোনো সাড়া না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ওই আইনজীবী। তার ভিত্তিতেই এবার প্রকাশের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ