Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জমি বিবাদ ঘিরে চোখে অ্যাসিড, ভাইকে কুপিয়ে খুনের চেষ্টা দাদার

জমি বিবাদকে কেন্দ্র করে ভাইয়ের চোখে অ্যাসিড ছুড়ে পরে দা দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে বারুইপুর থানার যোগী বটতলা এলাকায়।

জমি বিবাদ ঘিরে চোখে অ্যাসিড,  ভাইকে কুপিয়ে খুনের চেষ্টা দাদার
  • ২৩ মার্চ, ২০২৬ ১১:০৩
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: জমি বিবাদকে কেন্দ্র করে ভাইয়ের চোখে অ্যাসিড ছুড়ে পরে দা দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে বারুইপুর থানার যোগী বটতলা এলাকায়। এর জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহত যুবক টোটন খানকে তড়িঘড়ি উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

এদিকে, খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের ধরার চেষ্টা করলে বাধার মুখে পড়ে। গ্রামবাসীরা পুলিশের হাত থেকে অভিযুক্তদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পুলিশ মৃদু লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তদের ধরে থানায় নিয়ে আসা হয়। পুলিশ জানিয়েছে, ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, যোগী বটতলার বাসিন্দা মমতাজ খান ও টোটন খান নামে দুই ব্যক্তির মধ্যে জমি সংক্রান্ত বিবাদ চলছিল দীর্ঘদিন ধরে। সম্পর্কে তাঁরা জেঠতুতো ভাই।  শনিবার রাতে সেই গণ্ডগোল চরমে ওঠে। অভিযোগ, তখন মমতাজ খান আচমকা টোটনের চোখে অ্যাসিড ছুড়ে মারে। তারপর দা দিয়ে তাঁর মাথায় ও হাতে কোপ মারা হয়।
টোটন খানের পরিবারের লোকজন বলেন, জোর করে আমাদের জমি বিক্রি করতে চাইছেন মমতাজ খান ও তাঁর আত্মীয়স্বজন। টোটনকে খুনের জন্য এই হামলা। প্রতিবেশীরা বলেন, এর আগেও বেশ কয়েকবার টোটন খানের পরিবারকে মারধর করেছিলেন মমতাজ। এই ঘটনার সঙ্গে জড়িয়ে থাকার অভিযোগে মমতাজ খান সহ ওই পরিবারের কয়েকজনকে পুলিশ ধরেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ