Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

জাতীয় সড়কের ওপর উল্টে গেল অ্যাসিড ভর্তি ট্যাঙ্কার, ঘটনাস্থলে দমকল, এলাকায় উত্তেজনা

ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল হাইড্রোক্লোরিক অ্যাসিড ভর্তি ট্যাঙ্কার। ঘটনা ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে দুর্গাপুরে মুচিপাড়া সংলগ্ন জাতীয় সড়কে।

জাতীয় সড়কের ওপর উল্টে গেল অ্যাসিড ভর্তি ট্যাঙ্কার, ঘটনাস্থলে দমকল, এলাকায় উত্তেজনা
  • ২২ এপ্রিল, ২০২৫ ১৭:০৪
Prefer us on Google

সংবাদদাতা, দুর্গাপুর: ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল হাইড্রোক্লোরিক অ্যাসিড ভর্তি ট্যাঙ্কার। ঘটনা ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে দুর্গাপুরে মুচিপাড়া সংলগ্ন জাতীয় সড়কে। দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছায় দমকল। গাড়িতে অ্যাসিড থাকায় জাতীয় সড়কের দুটি লেন বন্ধ করে দেওয়া হয়।

Advertisement

পুলিস ও স্থানীয় সূত্রে খবর, ভোর ৩. ১০ মিনিট নাগাদ  মুচিপাড়া উড়ালপুল সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রাই প্রথম বিষয়টি দেখতে পেয়ে পুলিস ও দমকলে খবর দেয়। অ্যাসিড বোঝাই ট্যাঙ্কার হওয়ার জেরে ঝুঁকি এড়াতে জাতীয় সড়কের আসানসোল ও বর্ধমানগামী লেনে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

পুলিস সূত্রে দাবি, হাইড্রোক্লোরিক ভর্তি এই ট্যাঙ্কারটি বিহার থেকে কলকাতা যাচ্ছিল। তারই মধ্যে মুচিপাড়া জাতীয় সড়কের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। গ্যাসের ধোঁয়াতে ঢেকে যায় আশেপাশের এলাকা। আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ