Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

পুলিশি গাফিলতি, বেকসুর খালাস অভিযুক্ত যুবক

২০২৩ সালে বড়বাজারে এক গৃহবধূর গলা থেকে সোনার হার ছিনতাইয়ের অভিযোগ ওঠে সিরাজুল শেখ ওরফে মঙ্গল নামে এক যুবকের বিরুদ্ধে।

পুলিশি গাফিলতি, বেকসুর খালাস অভিযুক্ত যুবক
  • ৩১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২৩ সালে বড়বাজারে এক গৃহবধূর গলা থেকে সোনার হার ছিনতাইয়ের অভিযোগ ওঠে সিরাজুল শেখ ওরফে মঙ্গল নামে এক যুবকের বিরুদ্ধে। পুলিশের দাবি ছিল, সোনার হারটি উদ্ধার করা হয় কলকাতার আর্মেনিয়ান ঘাটের কাছে একটি ঝুপড়ি থেকে। উদ্ধার হওয়া হারটি যে সোনার, তা পরীক্ষা করে একটি রিপোর্ট দেন এক স্বর্ণকার। কিন্তু মামলায় পুলিশ তাঁকে সাক্ষী না করায় বিস্ময় প্রকাশ করে আদালত। এমনকী যাঁদের উপস্থিতিতে পুলিশ সোনার হারটি বাজেয়াপ্ত করেছিল, তাঁদের মধ্যে এক সাক্ষী অভিযোগ করেন যে, পুলিশ সাদা কাগজে তাঁকে দিয়ে জোর করে সই করে নিয়েছে। তদন্তে এমনই নানা গুরুতর অভিযোগ ওঠায় অভিযুক্ত যুবককে বেকসুর খালাস দিল আদালত। বৃহস্পতিবার কলকাতার অতিরিক্ত জেলা ও দায়রা (ফাস্ট ট্র্যাক কোর্ট) বিচারক কৌস্তভ মুখোপাধ্যায় এজলাসে মন্তব্য করেন, মামলার তদন্তে পুলিশি গাফিলতির ছাপ স্পষ্ট।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ