Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

কিশোরীকে অপহরণ করে ধর্ষণ, ধৃত অভিযুক্ত

স্কুল ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে যুবককে গ্রেপ্তার করল শাসন থানার পুলিশ

কিশোরীকে অপহরণ করে ধর্ষণ, ধৃত অভিযুক্ত
  • ৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: স্কুল ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে যুবককে গ্রেপ্তার করল শাসন থানার পুলিশ। ধৃতের নাম দেলাবুর আলি (২০)। তার বাড়ি শাসনের ফলতি-বেলিয়াঘাটা এলাকায়। পুলিশ জানিয়েছে, বুধবার স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় ১৫ বছরের কিশোরী। কিন্তু স্কুল থেকে সে আর বাড়ি ফেরেনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর তার হদিশ মেলেনি। রাতেই থানায় অভিযোগ জানায় পরিবার। তদন্তে নেমে পুলিশ সন্ডালিয়া এলাকা থেকে নাবালিকাকে উদ্ধার করে। জেরায় অপহরণ করে ধর্ষণের কথা স্বীকার করে ধৃত যুবক। পুলিশকে জেরায় জানায়, বিকালে সে কিশোরীকে বাইকে করে নিয়ে পালায়। এরপর রাতে সন্ডালিয়া স্টেশন লাগোয়া একটি শৌচাগারে কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেছে। সূত্রের খবর, পুলিশ দেলুয়ারকে ধরতে ফোন করেছিল। কিন্তু ফোনের অপরপ্রান্ত থেকে সে পুলিশকে জানায় আমি ধরা দেব না। সে পুলিশকে বলেছিল, আমাকে ভিডিয়ো কল করে দেখাও তুমি পুলিশ। স্বাভাবিকভাবে তার এই কীর্তিতে তাজ্জব শাসন থানার পুলিশ। বুধবার গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করার পাশাপাশি কিশোরীকে উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে বারাসত আদালতে তোলা হলে পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। আর নির্যাতিতার স্বাস্থ্যপরীক্ষার পর, গোপন জবানবন্দি নেওয়া হয়েছে আদালতে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ