Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

পিজিতে পরীক্ষা ও অপারেশনের ব্যবস্থা করার নামে তোলাবাজি, ধৃত অভিযুক্ত

পিজি হাসপাতালে চিকিৎসারত রোগীর বিভিন্ন পরীক্ষা করিয়ে দেওয়ার নাম করে তোলাবাজি চলছে বলে অভিযোগ।

পিজিতে পরীক্ষা ও অপারেশনের ব্যবস্থা করার নামে তোলাবাজি, ধৃত অভিযুক্ত
  • ১৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পিজি হাসপাতালে চিকিৎসারত রোগীর বিভিন্ন পরীক্ষা করিয়ে দেওয়ার নাম করে তোলাবাজি চলছে বলে অভিযোগ। তদন্তে নেমে ভবানীপুর থানার পুলিশ হিঙ্গলগঞ্জের বাসিন্দা অমিত প্রামাণিককে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে।

Advertisement

পূর্ব মেদিনীপুরের কাঁথির বাসিন্দা সুমন গিরি পুলিশকে লিখিত অভিযোগে জানিয়েছেন, ইউরোলজির সমস্যা নিয়ে তাঁর বাবা পিজি হাসপাতালে চিকিৎসাধীন। জুলাই মাসে বাবাকে ভরতি করা হয়। সেখানে থাকাকালীন তাঁর সঙ্গে এক ব্যক্তির পরিচয় হয়। সে বিভিন্ন পরীক্ষা করিয়ে দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে সাত হাজার টাকা নেয় বলে অভিযোগ। এরপর অপারেশনের ব্যবস্থা করিয়ে দেবে বলে আরও ছ’ হাজার টাকা নেয়। টাকা না দিলে অপারেশন হবে না বলে জানায়। টাকা নিলেও সে রোগীর কোনো পরীক্ষাই করায়নি। এমনকি, অপারেশনের ব্যবস্থাও করেনি। এরপর পূর্ব মেদিনীপুরের বাসিন্দা ওই ব্যক্তি অভিযোগ করেন ভবানীপুর থানায়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অমিত প্রামাণিককে গ্রেপ্তার করে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত হাসপাতাল ঘুরে এই কৌশলে রোগীর পরিবারের লোকজনের কাছ থেকে টাকা আদায় করত। তার বিরুদ্ধে এর আগেও অভিযোগ ছিল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ