Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

সোনিকা সিং চৌহানের মৃত্যু মামলায় অভিযুক্ত অভিনেতা গরহাজির কোর্টে

২০১৭ সালের এপ্রিল মাসে শহরে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় মডেল সোনিকা সিং চৌহানের। সেই অস্বাভাবিক মৃত্যু মামলার শুনানিতে মঙ্গলবার আলিপুর কোর্টে গরহাজির ছিলেন অভিযুক্ত অভিনেতা বিক্রম চট্রোপাধ্যায়।

সোনিকা সিং চৌহানের মৃত্যু মামলায়  অভিযুক্ত অভিনেতা গরহাজির কোর্টে
  • ২২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০১৭ সালের এপ্রিল মাসে শহরে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় মডেল সোনিকা সিং চৌহানের। সেই অস্বাভাবিক মৃত্যু মামলার শুনানিতে মঙ্গলবার আলিপুর কোর্টে গরহাজির ছিলেন অভিযুক্ত অভিনেতা বিক্রম চট্রোপাধ্যায়। তাঁর কৌঁসুলি অনির্বাণ গুহ ঠাকুরতা জানান, তাঁর মক্কেলের অনুপস্থিতির বিষয়ে আদালতে পিটিশন দাখিল করা হয়েছে।  মামলার দুই সরকারি কৌঁসুলি নবকুমার ঘোষ ও প্রশান্ত মজুমদার বলেন, ‘এদিন সরকার পক্ষের দুই সাক্ষীর জেরাপর্ব ছিল। তা সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু সাক্ষীর সাক্ষ্যপর্ব শেষ হয়েছে।’ আজ, বুধবার ফের এই মামলার শুনানির জন্য উঠবে। আদালত সূত্রে খবর, সোনিকা সিং চৌহানের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ঘিরে সেই সময় শোরগোল পড়ে গিয়েছিল। পুলিশ তদন্তে নেমে গ্রেপ্তার করে অভিযুক্ত ওই অভিনেতাকে। তাঁর বিরুদ্ধে আলিপুর আদালতে পুলিশ চার্জশিট পেশ করে। নিম্ন আদালতে অভিযুক্ত মামলা থেকে অব্যাহতি চেয়ে আরজি জানিয়ে ছিলেন। কিন্তু সরকারি কৌঁসুলির জোরালো সওয়ালে তা খারিজ হয়ে যায়। নানা সময় এই মামলাকে ঘিরে বিভিন্ন আদালতে যায় অভিযুক্ত পক্ষ। কিন্তু শেষ পর্যন্ত চার্জ গঠন করে অভিযুক্তের বিরুদ্ধে আলিপুর আদালতে বিচার প্রক্রিয়া শুরু হয়। সেই মামলায় এদিন অভিযুক্ত গরহাজির থাকেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ