রবিবার রাতে জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা গাড়ির পিছনে ম্যাটাডোরের ধাক্কায় মৃত্যু হল খালাসির। জানা গিয়েছে, হাওড়া গ্রামীণের রাজাপুর থানার কুলগাছিয়া শ্রীরামপুরে ১৬ নম্বর জাতীয় সড়কে কোলাঘাটমুখী লেনে একটি গাড়ি আচমকা রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়ে। যার জেরে এই দুর্ঘটনা।


