Bartaman Logo
৭ আগস্ট, ২০২৬

ঝাঁসিতে দুর্ঘটনা, মৃত গ্যাংস্টার আতিকের ছেলে

তিন বছর আগে পুলিশি হেপাজতেই আততায়ীর গুলিতে খুন হয়েছিলেন উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার তথা প্রাক্তন সাংসদ আতিক আহমেদের।

ঝাঁসিতে দুর্ঘটনা, মৃত গ্যাংস্টার আতিকের ছেলে
  • ৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ঝাঁসি: তিন বছর আগে পুলিশি হেপাজতেই আততায়ীর গুলিতে খুন হয়েছিলেন উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার তথা প্রাক্তন সাংসদ আতিক আহমেদের। এবার পথ দুর্ঘটনায় মৃত্যু হল আতিকের ছোটো ছেলে আবানের। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে একটি সাদা রঙের গাড়িতে করে তিনি বন্ধুদের নিয়ে ঝাঁসি যাচ্ছিলেন। সেখানে জেলে বন্দি দাদার সঙ্গে দেখা করার কথা ছিল তাঁর। ঝাঁসির হাইওয়ে দিয়ে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই আবান সহ মোট দু’জনের মৃত্যু হয়। আহত হন আরও তিনজন। আতিকের বড়ো ছেলে উমর বর্তমানে লখনউ জেল এবং মেজো ছেলে আলি আহমেদ ঝাঁসি জেলে বন্দি। ২০২৩ সালের এপ্রিলে ঝাঁসিতেই পুলিশের এনকাউন্টারে নিহত হন তৃতীয় ছেলে আসাদ। চতুর্থ ছেলে আহজাম জেলের বাইরে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ