বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: অসমের মির্জা-পলাশবাড়ি সড়কের বজারাপারা এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু চার যুবকের। জানা গিয়েছে, শনিবার রাত ২ নাগাদ দ্রুত গতিতে আসা দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান মাজিরগাঁওয়ের জ্যোতি কলিতা, রাঙ্গামাটির নিখিল দাস এবং পশ্চিমবঙ্গের চন্দন জানা। এই ঘটনায় গুরুতর আহত দুই যুবক অর্ণব বর্মন ও দীপঙ্কর কলিতাকে গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালে মৃত্যু হয় নলবাড়ির বাসিন্দা অণর্বের। অপর এক দুর্ঘটনায় নগাঁও বাইপাসে এক মহিলার মৃত্যু হয়েছে। গুরুতর আহত তাঁর স্বামী ও ছয়মাসের সন্তান।



