Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

মুর্শিদাবাদের রামনগর ঘাটে দুর্ঘটনা, নদীতে পড়ল পণ্যবাহী গাড়ি

মুর্শিদাবাদের রামনগর ঘাটে দুর্ঘটনা, নদীতে পড়ল পণ্যবাহী গাড়ি
  • ১৮ মার্চ, ২০২৫ ১৭:০৩
Prefer us on Google

মুর্শিদাবাদের শক্তিপুর এলাকার রামনগর ঘাটে দুর্ঘটনার জেরে নদীতে পড়ল একটি পণ্যবাহী গাড়ি। নৌকায় করে গাড়িটি পার করার সময় আচমকাই সেটি ভাগীরথী নদীতে পড়ে গিয়ে তলিয়ে যায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। ওই গাড়ির চালকও জলে ডুবে গিয়েছেন বলে জানা যাচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শক্তিপুর থানার পুলিস। গাড়িটিকে জল থেকে তোলার চেষ্টা চলছে। পাশাপাশি ওই চালকের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ