দুর্গাপুরের সগড় ভাঙা এলাকায় একটি বেসরকারি কারখানায় দুর্ঘটনা। কর্মরত অবস্থায় দুর্ঘটনার কবলে পড়েন তিনজন শ্রমিক। জানা গিয়েছে, গরম পিচে ঝলসে গিয়ে জখম হয়েছেন তাঁরা। সকলেই ঠিকা শ্রমিক। বাড়ি বাঁকুড়ায়। বর্তমানে তাঁদের আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের চিকিৎসক তীর্থ মুখোপাধ্যায় জানিয়েছেন, ওই তিনজন শ্রমিকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাঁদের চিকিৎসা চলছে।



