Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ থেকে কোচবিহার-শিলিগুড়ি রুটে এসি বাস পরিষেবা নিগমের, ভাড়ায় ১০০ টাকা ছাড়

আজ, মঙ্গলবার থেকে কোচবিহার শিলিগুড়ি রুটে এসি বাস পরিষেবা চালু করছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। প্রতিদিন সকাল ৭.৪০ ও দুপুর ২.৪০ মিনিটে কোচবিহার থেকে শিলিগুড়ি রওনা দেবে এই বাস।

আজ থেকে কোচবিহার-শিলিগুড়ি রুটে এসি বাস পরিষেবা নিগমের, ভাড়ায় ১০০ টাকা ছাড়
  • ২৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: আজ, মঙ্গলবার থেকে কোচবিহার শিলিগুড়ি রুটে এসি বাস পরিষেবা চালু করছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। প্রতিদিন সকাল ৭.৪০ ও দুপুর ২.৪০ মিনিটে কোচবিহার থেকে শিলিগুড়ি রওনা দেবে এই বাস। আর শিলিগুড়ি থেকে সকাল ৮.৫০ ও বিকাল ৩.৫০ মিনিটে এসি বাস কোচবিহার রওনা হবে।

Advertisement

নিগমের হিসেব অনুসারে, এই রুটে এসি বাস চালাতে ভাড়া পড়ে ৩৫০ টাকা। কিন্তু, নিগম এই ভাড়ায় ১০০ টাকা ছাড় দেবে। অর্থাৎ, কম ভাড়াতেই যাত্রীরা শিলিগুড়ি-কোচবিহার ও কোচবিহার-শিলিগুড়ির মধ্যে যাতায়াত করতে পারবেন।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, কোচবিহার-শিলিগুড়ি রুটে এসি বাস পরিষেবা মঙ্গলবার থেকে চালু করা হবে। এই পরিষেবায় ছ’মাসের জন্য ভাড়ায় ১০০ টাকা করে ছাড় দেওয়া হবে।
এর আগে উত্তরবঙ্গের বিভিন্ন রুটে এসি বাস পরিষেবা চালু করেছিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় ধীরে ধীরে সেই পরিষেবা বন্ধ হয়ে যায়। এসি খারাপ হয়ে যাওয়া, মেকানিক না থাকা সহ একাধিক কারণে সেই এসি বাসগুলি শেষ পর্যন্ত চলেনি। কিন্তু চাহিদা ভালোই ছিল। বিভিন্ন সময়ে যাত্রীরা এসি বাসগুলি চলছে কি না, তার খোঁজ নিতেন। নিগমও সেটা জানতো। সেদিকে নজর রেখেই নিগমের হাতে থাকা দু’টি এসি বাসকে এবার শিলিগুড়ি-কোচবিহারের মতো জনপ্রিয় রুটে নামানোর সিদ্ধান্ত নিয়েছে নিগম। পাশাপাশি, দুই আসন বিশিষ্ট ৪৫ আসনের এসি বাসগুলি এখন থেকে নির্দিষ্ট সময়ে চলাচল করবে। অফলাইনে ও অনলাইন কাটা যাবে টিকিট।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ