জলপাইগুড়ি শহরে সিপিএমের জেলা দপ্তরে গতকাল রাতে হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। ওই ভবনে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টাও করা হয়। অভিযোগের আঙুল ওঠে এবিভিপি-র দিকে। যদিও সেই অভিযোগ খারিজ করে দিয়েছে তারা। গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছে এই ছাত্র সংগঠনটি।



