Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

যাদবপুর ইস্যুতে লোকভবনে এবিভিপি

এবার যাদবপুরের ঘটনা নিয়ে সোজা রাজ্যপালের দ্বারস্থ হল এবিভিপি। শুক্রবার লোকভবনে রাজ্যপাল আর এন রবির কাছে বিশ্ববিদ্যালয়ের পিএইচ ডি দুর্নীতির তদন্ত ঘিরে সিবিআই তদন্তের দাবি জানান এবিভিপি নেতারা।

যাদবপুর ইস্যুতে  লোকভবনে এবিভিপি
  • ২৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার যাদবপুরের ঘটনা নিয়ে সোজা রাজ্যপালের দ্বারস্থ হল এবিভিপি। শুক্রবার লোকভবনে রাজ্যপাল আর এন রবির কাছে বিশ্ববিদ্যালয়ের পিএইচ ডি দুর্নীতির তদন্ত ঘিরে সিবিআই তদন্তের দাবি জানান এবিভিপি নেতারা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির (জুটা) শীর্ষনেতা পার্থপ্রতিম রায়ের বিরুদ্ধেও একাধিক অভিযোগ করে, তদন্তের দাবি জানানো হয়েছে। প্রতিনিধি দলে ছিলেন এবিভিপির কেন্দ্রীয় কমিটির সদস্য শুভব্রত অধিকারী, রাজ্য সম্পাদক নীলকণ্ঠ ভট্টাচার্য, যাদবপুর ইউনিটের সম্পাদক সঞ্জীবন দীপ বর্মন, গবেষক শুভজিৎ সাহা এবং অনিন্দিতা দাস। রাজ্যপালের হাতে রাখিও পরিয়ে দেন অনিন্দিতা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ