Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

মহার্ঘ ভাতা, মামলা এবিটিএ’র

রাজ্য সরকারি সহায়তা প্রাপ্ত বা সরকার পোষিত স্কুলসহ অন্য প্রতিষ্ঠানের কর্মচারীদের এখনও রোপা রুল (২০০৯) অনুয়ায়ী মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে না।

মহার্ঘ ভাতা, মামলা এবিটিএ’র
  • ১৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারি সহায়তা প্রাপ্ত বা সরকার পোষিত স্কুলসহ অন্য প্রতিষ্ঠানের কর্মচারীদের এখনও রোপা রুল (২০০৯) অনুয়ায়ী মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে না। এমনই দাবি জানিয়ে মামলা দায়ের হল হাইকোর্টে। মামলাকারী সংগঠন অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশনের  দাবি, রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দিতে শুরু করেছে নতুন সরকার। ইতিমধ্যে সেই প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে। মহার্ঘ ভাতা কারা কীভাবে পাবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিও জারি করেছে রাজ্যের অর্থদপ্তর। কিন্তু রাজ্য সরকারি সহায়তা প্রাপ্ত স্কুলগুলির শিক্ষক, শিক্ষাকর্মীরা মহার্ঘ ভাতা কবে পাবেন বা এখনও কেন পাচ্ছেন না? তা জানায়নি প্রশাসন। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলা দায়ের হয়েছে। শীঘ্রই শুনানির সম্ভাবনা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ