Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

আবারও আটকাল বার্সেলোনা

আবারও আটকাল বার্সেলোনা
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মাদ্রিদ: গত দু’সপ্তাহ দারুণ কেটেছে বার্সেলোনার। স্প্যানিশ সুপার কাপ জয়ের পাশাপাশি কোপা ডেল রে’র কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে কাতালন ক্লাবটি। শেষ চার ম্যাচে ১৬ বার প্রতিপক্ষের জাল কাঁপিয়েছে তারা। তবে লা লিগায় ফিরতেই ছন্দ হারাল হান্স ফ্লিকের ছেলেরা। শনিবার অ্যাওয়ে ম্যাচে গেতাফের বিরুদ্ধে লিড নিয়েও জিততে ব্যর্থ বার্সা। ১-১ গোলে শেষ হয় ম্যাচ। উল্লেখ্য, লা লিগায় একটা সময় টেবিলের শীর্ষে ছিলেন লামিনে ইয়ামালরা। তবে পরপর পয়েন্ট খুইয়ে তৃতীয় স্থানে নেমে গিয়েছে বার্সা। ২০ ম্যাচে তাদের ঝুলিতে ৩৯ পয়েন্ট। লিগের শেষ আট ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে ফ্লিক ব্রিগেড। হেরেছে চারটিতে। স্বাভাবিকভাবেই খেতাবি দৌড়ে ক্রমশ পিছিয়ে পড়ছে তারা। চিন্তা বাড়ছে কোচ ফ্লিকের।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ