নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রনজি ট্রফির জন্য অভিষেক পোড়েলকে রেখেই ১৬ জনের দল ঘোষণা করল বাংলা। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে। মামলা বিচারাধীন। উল্লেখ্য, আপাতত শুধু দিল্লি ম্যাচের জন্য দল ঘোষণা করা হয়েছে। ক্যাপ্টেন অভিমন্যু ঈশ্বরণ। দলে রয়েছেন তিন তারকা পেসার সামি, মুকেশ ও আকাশ। ১১ অক্টোবর কল্যাণীতে ম্যাচ শুরু। কোচ লক্ষ্মীরতন শুক্লা ভালো ফলের ব্যাপারে আশাবাদী।



