Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কৈলাশের ঘনিষ্ঠ তৃণমূলের যুব নেতা অবিনাশ গ্রেপ্তার, বিক্ষোভের মধ্যেই ‘ডিম থেরাপি’

বেলুড় থানার পুলিশ অবিনাশ সিংকে গ্রেপ্তার করলো। উত্তেজিত জনতার বিক্ষোভের মধ্যে ডিম ছোড়ার ঘটনা ঘটেছে। বিস্তারিত পড়ুন।

কৈলাশের ঘনিষ্ঠ তৃণমূলের যুব নেতা অবিনাশ গ্রেপ্তার, বিক্ষোভের মধ্যেই ‘ডিম থেরাপি’
  • ১৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বালির যুব তৃণমূল নেতা তথা গত বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী কৈলাশ মিশ্রের ঘনিষ্ঠ অবিনাশ সিংকে গ্রেপ্তার করল বেলুড় থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। বিধানসভা ভোটের সময় হুমকি, তোলাবাজি সহ একাধিক অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ। ভোটের ফল প্রকাশের পর থেকেই অভিযুক্ত এলাকা ছেড়ে আত্মগোপন করেছিলেন বলে পুলিশ সূত্রের দাবি।

Advertisement

মঙ্গলবার তদন্তের স্বার্থে অবিনাশ সিংকে নিয়ে বেলুড় থানার মাতওয়ালা চৌরাস্তা এলাকায় যায় হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ ও বেলুড় থানার পুলিশ। সেখানে উত্তেজিত জনতার বিক্ষোভের মুখে পড়েন তিনি। অভিযোগ, পুলিশি নিরাপত্তার মধ্যেই তাঁকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষোভকারীদের একাংশ পুলিশের হাত থেকে অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির মধ্যেই অবিনাশকে মারধরের অভিযোগ ওঠে। তবে ঘটনাস্থলে থাকা বিশাল পুলিশ বাহিনী দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে নিরাপদে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অবিনাশ সিং ও কৈলাশ মিশ্র একই আবাসনের পৃথক ফ্ল্যাটে থাকেন। তদন্তের প্রয়োজনে সেই আবাসনে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল। সেই সময়ই স্থানীয় বাসিন্দাদের একাংশের ক্ষোভের মুখে পড়েন তিনি। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ