Bartaman Logo
২৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পুরসভার নোটিসকে চ্যালেঞ্জ, হাইকোর্টে অভিষেকের বাবা-মা

পুরসভার নোটিস চ্যালেঞ্জ করে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবার। তাদের কলকাতার ২৯-সি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িটি বৈধভাবে নির্মিত—এই দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়।

পুরসভার নোটিসকে চ্যালেঞ্জ, হাইকোর্টে অভিষেকের বাবা-মা
  • ২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুরসভার নোটিস চ্যালেঞ্জ করে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবার। তাদের কলকাতার ২৯-সি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িটি বৈধভাবে নির্মিত—এই দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়। ওই বাড়িকে কেন্দ্র করে কলকাতা পুরসভার নোটিস খারিজের আরজি জানিয়ে মামলা করেছেন তাঁরা। তাঁদের বক্তব্য, বৈধভাবে নির্মিত বাড়িতে বেআইনি নির্মাণ নিয়ে নোটিস দিয়েছে পুরসভা। আগামী বুধবার হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে ওই মামলার শুনানির সম্ভাবনা।

Advertisement

সম্প্রতি কলকাতা পুরসভা থেকে অভিষেকের একাধিক ঠিকানায় নোটিস গিয়েছে। শনিবার কালীঘাট রোডের বাড়ি থেকে পুরসভার নোটিস সম্পর্কে অভিষেককে বলতে শোনা যায়, তিনি বিষয়টি নিয়ে মামলা করবেন। শেষ পর্যন্ত পুরসভার নোটিসকে চ্যালেঞ্জ করে আদালতে গেলেন অভিষেকের বাবা-মা। এদিকে, সপ্তাহখানেক আগে কলকাতা পুরসভার কাছে ১০ দিন সময় চেয়েছিল অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডস। প্রথম দিকে অভিষেকের দুটি বাড়ি নিয়ে নোটিসের খবর প্রকাশ্যে এলেও পরে বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়, মোট ১৭টি সম্পত্তিতে নোটিস পাঠানো হয়েছে। এর মধ্যে অভিষেকের আত্মীয়দের নামে থাকা কিছু সম্পত্তিও রয়েছে বলে দাবি করা হয়েছে। এবার অভিষেকের বাবা-মায়ের নামে থাকা একটি সম্পত্তি নিয়ে মামলা দায়ের হল।

Advertisement
সম্পর্কিত সংবাদ