নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি ও কলকাতা: চোখের চেক-আপে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমেরিকায় যেতে চাইলেও কলকাতা হাইকোর্ট অনুমতি দেয়নি। তাই সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন অভিষেকের আইনজীবী। এদিন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চ জানিয়ে দিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা শুনবে কলকাতা হাইকোর্ট। অভিষেকের পক্ষে আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ সওয়াল করেন। প্রধান বিচারপতি জানিয়ে দেন, কলকাতা হাইকোর্টে এই মামলা চলছে। তাই আমরা এ ব্যাপারে এখনই কিছু নির্দেশ দিচ্ছি না। তবে হাইকোর্টকে বলছি, আগামী এক সপ্তাহের মধ্যে মামলাটি শুনতে।



