Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

বাড়ির নথি নিয়ে পুরসভাতে তলব অভিষেকের বাবাকে, হাজিরার নির্দেশ আজ

এইবার কলকাতা পুরসভার স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা। আজকে বেলা ১১টা ৩০ নাগাদ আলিপুরে কলকাতা পুরসভার ৯ নম্বর বরো অফিসের বিল্ডিং বিভাগে তাঁর আসার কথা বলে জানা গিয়েছে সূত্র মারফত।

বাড়ির নথি নিয়ে পুরসভাতে তলব অভিষেকের বাবাকে, হাজিরার নির্দেশ আজ
  • ২৪ জুলাই, ২০২৬ ১৩:২৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এইবার কলকাতা পুরসভার স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা। আজকে বেলা ১১টা ৩০ নাগাদ আলিপুরে কলকাতা পুরসভার ৯ নম্বর বরো অফিসের বিল্ডিং বিভাগে তাঁর আসার কথা বলে জানা গিয়েছে সূত্র মারফত। 

Advertisement

বাড়ি সংক্রান্ত বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবাকে তলব করেছে কলকাতা পুরসভা। বিল্ডিং এর অনুমোদিত নকশার বাইরে গিয়ে বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।  তাই প্ল্যানের বাইরে গিয়ে কি ধরনের নির্মাণ হয়েছে, সেই সংক্রান্ত কাগজপত্র চেয়েছে পুরসভা। সেই নথিপত্র নিয়েই এদিন পুরসভার দপ্তরে যাওয়ার কথা অভিষেকের বাবার। কালীঘাটের অভিষেকের বাড়ি নিয়ম মেনে তৈরী করা হয়েছিল কি না তাও খতিয়ে দেখছে কলকাতা পুরসভা। সেই কারণে  কালীঘাট এলাকার দুইটি বাড়ির নথিও দেখতে চাওয়া হয়েছে অভিষেকের বাবার কাছে।  জানা গিয়েছে, এর আগে গত মাসে অভিষেকের একাধিক ঠিকানায় নোটিস পাঠিয়েছিল কলকাতা পুরসভা। আজ  সমস্ত নথি খতিয়ে দেখার পর প্রোয়জনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে পুরসভার তরফে। এই তলবকে ঘিরে রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে ইতিমধ্যেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ