সংবাদদাতা, কাকদ্বীপ: আজ, রবিবার সাগর বিধানসভার কালীগিরি মন্দির প্রাঙ্গণে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা। এই সভা ঘিরে সাগর বিধানসভাজুড়ে তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। প্রতিটি বুথে সাজ সাজ রব। ছোটো ছোটো কর্মীসভার মধ্য দিয়ে অভিষেকের জনসভায় যাওয়ার প্রস্তুতি চলছে। মঞ্চের পূর্ব দিকে কিছুটা দূরে তৈরি হয়েছে হেলিপ্যাড। অভিষেক হেলিকপ্টারে সাগরে আসবেন। শনিবার রাত থেকে জনসভা প্রাঙ্গণের নিরাপত্তা আটোসাঁটো করা হয়েছে।



