Bartaman Logo
২১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

‘বার্তা’ দিতে দেরি হয়েছে অভিষেকের, মত শতাব্দীর

অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদ্রোহীদের ঘরে ফেরার আহ্বান জানালেন, তবে দেরির জন্য সমালোচনা করছেন শতাব্দী রায়। বিস্তারিত পড়ুন।

‘বার্তা’ দিতে দেরি হয়েছে অভিষেকের, মত শতাব্দীর
  • ২০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘বিদ্রোহী’দের ঘরে ফেরার আবেদন জানিয়েছেন। তবে সেই আহ্বান দিতে তিনি ‘দেরি’ করে ফেলেছেন বলে মনে করছেন ‘বিদ্রোহী’ শিবিরের নেতা-নেত্রীরা। তাঁদের মন্তব্য, ভোটের ফল প্রকাশের পর বার্তাটা এলে পরিস্থিতি অন্যরকম হত। তৃণমূলের ভাঙন যখন প্রতিদিনই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, সেই আবহে শনিবার ‘বিদ্রোহী’ শিবিরের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য ছিল, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরে আসুন, আমি এক ঘণ্টার মধ্যে সব পদ থেকে ইস্তফা দিয়ে দেব।’ অভিষেকের ওই বার্তা সামনে আসার পরে ‘বিদ্রোহী’ শিবিরের নেতা-নেত্রীরা নানা যুক্তি সামনে এনেছেন। তৃণমূল ছেড়ে এনসিপিআই দলে যাওয়া সাংসদ শতাব্দী রায় বলেন, ‘৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। ৫ মে ওই আবেদন অভিষেক করলে ভালো হত। তাতে তৃণমূল টুকরো টুকরো হত না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রীর এই অবস্থা হত না।’ অভিষেকের আবেদন নিয়ে কোনো মন্তব্য করতে চাননি সাংসদ সায়নী ঘোষ, মালা রায়, মিতালি বাগ প্রমুখ। তবে রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দলের নেতাদের কখনও লুঠেরা, কখনও বেইমান বলেছেন অভিষেক। আবার এখন তাঁদের ফিরে আসার আবেদন করছেন। অভিষেকের মন্তব্য স্ববিরোধী।’ পালটা কালীঘাট শিবিরের নেতারা বলছেন, ‘অভিষেক সৌজন্য দেখিয়েছেন। নিজের পদ ছেড়ে দিতেও রাজি বলেছেন। এখন যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে হৃদয় দিয়ে ভালোবেসেছেন বা এখনও বাসেন, তাঁদের উচিত কালীঘাটে ফিরে আসা।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ