Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

সৌরভের আস্থার মর্যাদা রাখলেন অভিষেক শর্মা

তখনও চিপকে ভারতের খেলা শুরু হতে  আড়াই ঘণ্টা বাকি। ইডেনের বাইশ গজ পর্যবেক্ষণের পর সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলির গলায় শোনা গিয়েছে অভিষেক শর্মার প্রতি আস্থা।

সৌরভের আস্থার মর্যাদা রাখলেন অভিষেক শর্মা
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তখনও চিপকে ভারতের খেলা শুরু হতে  আড়াই ঘণ্টা বাকি। ইডেনের বাইশ গজ পর্যবেক্ষণের পর সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলির গলায় শোনা গিয়েছে অভিষেক শর্মার প্রতি আস্থা। বলেছিলেন, ‘চিন্তার কিছু নেই। অভিষেক ঠিক রান পাবে।’ আর তা হলও। জিম্বাবোয়ের বিরুদ্ধে হাফ-সেঞ্চুরি এল বাঁ-হাতি ওপেনারের ব্যাটে। সৌরভের আস্থার মর্যাদা রাখলেন অভিষেক। পাশাপাশি, ভারতীয় দলকেও দেখাল ঝলমলে। সৌরভকে অবশ্য বৃহস্পতিবার বিকেলেই সূর্যকুমার যাদবদের অগ্রগতি নিয়ে আশাবাদী শুনিয়েছিল। রবিবার ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের ম্যাচ এখন কার্যত কোয়ার্টার-ফাইনাল। টিকিটের চাহিদাও তুঙ্গে। এমনকী, ৩০ হাজার টাকাতেও টিকিট কিনছেন কেউ কেউ। শুক্রবারই শহরে ঢুকে পড়বে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। ইডেন জুড়ে তারই প্রস্তুতি তুঙ্গে। সৌরভ যেমন দীর্ঘক্ষণ ধরে খুঁটিয়ে দেখলেন পিচ। আলাদা করে কথাও বললেন মালিদের সঙ্গে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ