Bartaman Logo
১২ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ আরামবাগের পল্লিশ্রী মোড়ে অভিষেকের সভা

আজ, সোমবার আরামবাগের তৃণমূল প্রার্থী মিতা বাগের সমর্থনে প্রচারে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁর একটি পথসভা করার কথা রয়েছে।

আজ আরামবাগের পল্লিশ্রী মোড়ে অভিষেকের সভা
  • ২৭ এপ্রিল, ২০২৬ ১১:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আজ, সোমবার আরামবাগের তৃণমূল প্রার্থী মিতা বাগের সমর্থনে প্রচারে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁর একটি পথসভা করার কথা রয়েছে। তাঁর কর্মসূচির রূপায়ণ করতে রবিবার জরুরি বৈঠক হয় তৃণমূল ও পুলিশের মধ্যে। আরামবাগের পল্লিশ্রী হেলিপ্যাড সংলগ্ন অফিসে ওই বৈঠকে পুলিশ, দমকল, পূর্ত, বন সহ বিভিন্ন বিভাগের কর্তারা ছিলেন। সাংসদ মিতালি বাগ, তৃণমূল প্রার্থী সহ অন্যান্যরাও ছিলেন। 

Advertisement

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার দুপুরে পল্লিশ্রীতে স্থায়ী হেলিপ্যাডে চপারে নামবেন। সেখান থেকে গাড়িতে করে সংলগ্ন পল্লিশ্রী মোড়ে যাবেন। সেখানেই তিনি পথসভায় বক্তব্য রাখবেন বলে স্থির হয়েছে। কর্মসূচিটি দ্রুত শেষ করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।
সাংসদ বলেন, সোমবার সেনাপতির একাধিক রাজনৈতিক কর্মসূচি রয়েছে। তাই সীমিত সময়ের মধ্যেই তিনি আরামবাগে আসছেন। এজন্য আমরা অত্যন্ত আনন্দিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় পল্লিশ্রীতে পথসভা করবেন বলে ঠিক হয়েছে।
তৃণমূলের রাজ্য সম্পাদক স্বপন নন্দী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচি ঘিরে দলীয় কর্মীদের মধ্যে উচ্ছ্বাস থাকে। সোমবার আরামবাগে অভিষেকের সভা ঘিরে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ