Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

অভিষেককে আরও ৩ মামলায় রক্ষাকবচ

আরও তিনটি মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেককে আরও ৩ মামলায় রক্ষাকবচ
  • ২৬ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আরও তিনটি মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর থানা এবং দক্ষিণ ২৪ পরগনার কালীতলা ও বিষ্ণুপুর থানায় সাংসদের বিরুদ্ধে দায়ের হওয়া তিনটি এফআইআরে মঙ্গলবার তাঁকে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, এই মামলাগুলিতে অভিষেককে হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই। তবে তদন্তে সহযোগিতা করতে হবে তাঁকে। তদন্তকারী সংস্থা ডাকলে তাঁকে হাজিরা দিতে হবে। হাজিরার জন্য ৪৮ ঘণ্টা আগে জানাতে হবে অভিষেককে। সাংসদ যদি তদন্তে সহযোগিতা না-করেন, সেক্ষেত্রে আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবে রাজ্য। আগামী ২৩ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। ১৬টির মধ্যে মোট ৮টি মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ