Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

তিনটি মামলায় রক্ষাকবচ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যে পালাবদলের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছে বিভিন্ন থানায়।

তিনটি মামলায় রক্ষাকবচ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
  • ৩১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে পালাবদলের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছে বিভিন্ন থানায়। তার মধ্যে তিনটি থানার মামলায় আপাতত ডায়মন্ডহারবারের সাংসদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা যাবে না। বৃহস্পতিবার জানিয়ে দিল হাইকোর্ট। যদিও বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, ভবিষ্যতে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করায় নিষেধাজ্ঞা জারির আবেদন নিয়ে কোনো নির্দেশ দেওয়া হবে না। 

Advertisement

অভিষেকের বিরুদ্ধে মোট ১১টির মধ্যে তিনটি মামলার নথি আদালতে জমা দিয়েছে রাজ্য। সেজন্য আপাতত ভবানীপুর, কালীতলা এবং দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় দায়ের হওয়া মামলায় অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যাবে না বলে জানিয়েছেন বিচারপতি। এদিন অভিষেকের আইনজীবীর তরফে দাবি করা হয়, শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা থাকার সময় তাঁর আবেদনের প্রেক্ষিতে একাধিক মামলায় হাইকোর্ট রক্ষাকবচ দিয়েছিল। ভবিষ্যতে আদালতকে না জানিয়ে কোনো এফআইআর দায়ের করা যাবে না বলেও নির্দেশ ছিল তখন। এক্ষেত্রেও তেমন নির্দেশ দেওয়া হোক। যদিও বিচারপতি সেই আবেদন খারিজ করে দিয়েছেন। এই মামলার পরবর্তী শুনানি ৬ অগস্ট। আদালত জানিয়েছে, ওইদিন পর্যন্ত এই তিন মামলায় অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যাবে না। 

Advertisement
সম্পর্কিত সংবাদ