নয়াদিল্লি: যন্তর-মন্তরে ফের আন্দোলনের ইঙ্গিত ককরোচ জনতা পার্টির। সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে জানিয়েছেন, এবারের ইস্যু সরকারি স্কুলগুলির বেহাল দশা। অনেকেই প্রশ্ন করছেন, ‘যন্তর-মন্তর সিজন ২’ কবে আসছে। তাঁদের বলছি, তা শীঘ্রই হবে। এদিকে বৈঠকের জন্য দিল্লিতে তাঁরা জায়গা পাচ্ছেন না বলে অভিযোগ দিপকের। তাঁর দাবি, ‘বিজেপির চাপে বৈঠকের জন্য আমাদের হলঘরের বুকিং বাতিল করা হয়েছে।’



