অভয়া মামলা: বাতিল সোমনাথ দে’র জামিনের আবেদন
  • ১৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অভয়া মামলায় জেল হেপাজতে থাকা সোমনাথ দে’র জামিনের আবেদন নাকচ করে দিল শিয়ালদহ আদালত। মঙ্গলবার এই অভিযুক্তের তরফে জামিনের আবেদন জানানো হয়। সিবিআই আপত্তি জানায়। জামিনের বিরোধিতা করেন অভয়ার পরিবারের কৌঁসুলি অর্মত্য দে। ধৃতের তরফে যে কোনো শর্তে জামিনের আবেদন জানানো হয়। কেস ডায়েরি খতিয়ে দেখে বিচারক জামিনের আবেদন বাতিল করে দেন।

Advertisement