Bartaman Logo
২৯ সেপ্টেম্বর, ২০২৬

আপের অনুদান কমল ৬৮%, সিংহভাগ চাঁদাই দলত্যাগী প্রাক্তন সাংসদের সংস্থার

দিল্লিতে ক্ষমতা হাতছাড়া হওয়ার পরই ধস নেমেছে আম আদমি পার্টির (আপ) তহবিলে। রাজনৈতিক অনুদানের পরিমাণও উল্লেখযোগ্য হারে কমেছে।

আপের অনুদান কমল ৬৮%, সিংহভাগ চাঁদাই দলত্যাগী প্রাক্তন সাংসদের সংস্থার
  • ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দিল্লিতে ক্ষমতা হাতছাড়া হওয়ার পরই ধস নেমেছে আম আদমি পার্টির (আপ) তহবিলে। রাজনৈতিক অনুদানের পরিমাণও উল্লেখযোগ্য হারে কমেছে। ২০২৫-২৬ অর্থবর্ষে দলীয় আয়ের পরিসংখ্যানে এমনটাই জানাল অরবিন্দ কেজরিওয়ালের দল। এই এক বছরে তারা মোট ১২ কোটি ১০ লক্ষ টাকা চাঁদা পেয়েছে। আগের বছরে প্রাপ্ত অনুদানের (৩৮ কোটি ১০ লক্ষ টাকা) তুলনায় যা ৬৮ শতাংশ কম। তাৎপর্যপূর্ণ বিষয় হল, ২০২৫-২৬ আর্থিক বছরে পার্টি ফান্ডে ওই ১২ কোটি ১০ লক্ষ টাকার মধ্যে প্রায় ৮৩ শতাংশ বা ১০ কোটি টাকাই এসেছে প্রাক্তন আপ সাংসদ রাজিন্দর গুপ্তা প্রতিষ্ঠিত দুই সংস্থার কাছ থেকে। চলতি বছর এপ্রিলেই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। তার আগেই অবশ্য গুপ্তার সংস্থা থেকে এই অনুদান এসেছিল আপের ফান্ডে।

Advertisement

নির্বাচন কমিশনকে আপের দেওয়া তথ্য বলছে, দলের প্রাক্তন সাংসদ গুপ্তা প্রতিষ্ঠিত দু’টি সংস্থা প্রুডেন্ট ইলেকটোরাল ট্রাস্ট ও ট্রাইডেন্ট লিমিটেডের কাছ থেকে ৫ কোটি টাকা করে এসেছে পার্টির তহবিলে। অর্থাৎ, মোট ১০ কোটি টাকা। ২০২৫ সালের অক্টোবরে আপের টিকিটে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছিলেন রাজিন্দর গুপ্তা। ছ’মাসের মধ্যেই রাঘব চাড্ডার সঙ্গেই তিনি বিজেপিতে যোগ দেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ