Bartaman Logo
১৪ জুন, ২০২৬

রাঘবদের সদস্যপদ খারিজের দাবি, রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি আপের

বিজেপিতে যোগ দিয়েছেন রাঘব চাড্ডা সহ আম আদমি পার্টি (আপ)-এর ৭ রাজ্যসভা সাংসদ। এই দলত্যাগীদের সাংসদ পদ খারিজের দাবি জানাল অরবিন্দ কেজরিওয়ালের দল। রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণনকে চিঠি লিখে এব্যাপারে আবেদন জানিয়েছেন আপের রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিং।

রাঘবদের সদস্যপদ খারিজের দাবি, রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি আপের
  • ২৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বিজেপিতে যোগ দিয়েছেন রাঘব চাড্ডা সহ আম আদমি পার্টি (আপ)-এর ৭ রাজ্যসভা সাংসদ। এই দলত্যাগীদের সাংসদ পদ খারিজের দাবি জানাল অরবিন্দ কেজরিওয়ালের দল। রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণনকে চিঠি লিখে এব্যাপারে আবেদন জানিয়েছেন আপের রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিং। 

Advertisement

রবিবার সঞ্জয় বলেছেন, ওই সাতজন আপের টিকিটে রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন। পরে দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তাই তাঁদের সদস্যপদ বাতিল করা উচিত। তাঁর অভিযোগ, ওই সদস্যরা দলত্যাগ-বিরোধী আইন ভেঙেছেন।  
গত শুক্রবার রাঘব, হরভজন সিং, স্বাতী মালিওয়াল সহ আপের সাত সাংসদ বিজেপিতে যোগ দেন। রাজ্যসভায় আপের মোট সাংসদ সংখ্যা ১০। রাঘব দাবি করেন, দুই তৃতীয়াংশের বেশি সাংসদ দল ছাড়ছেন। তাই সংবিধান অনুযায়ী এক্ষেত্রে দলত্যাগ বিরোধী আইন লঙ্ঘণ হচ্ছে না।  যদিও  সঞ্জয়ের যুক্তি,  সুপ্রিম কোর্টের একাধিক রায় অনুসারে এধরনের দলত্যাগে সদস্যপদ খারিজ হতে পারে। তিনি আরও বলেন, ‘প্রয়োজনে আমরা আদালতে যাব। এটি পাঞ্জাবের মানুষ এবং ভারতের সংবিধানের সঙ্গেও বিশ্বাসঘাতকতা।’ উল্লেখ্য, দলত্যাগী সাতজনের মধ্যে ছয়জনই পাঞ্জাব থেকে নির্বাচিত। অন্যদিকে, এই আবহে শোনা গিয়েছিল পাঞ্জাবের কিছু আপ বিধায়কও বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। এই জল্পনা উড়িয়ে সঞ্জয়ের দাবি,  এগুলো বিজেপি ও ‘দলত্যাগী’ সাংসদদের ছড়ানো ভুয়ো প্রচার। তাঁর দাবি, দলত্যাগের প্রতিবাদে পাঞ্জাবে জনরোষ ও বিক্ষোভ দেখা দিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ