Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

ইডির হাতে ধৃত আপ নেতা

ব্যাংক জালিয়াতি মামলায় আপ নেতা দীপক সিংলাকে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাঁর বিরুদ্ধে অন্তত ১৫০ কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে। দীপকের গ্রেপ্তার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে ক্ষোভ উগরে দিয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।

ইডির হাতে ধৃত আপ নেতা
  • ১৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ব্যাংক জালিয়াতি মামলায় আপ নেতা দীপক সিংলাকে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাঁর বিরুদ্ধে অন্তত ১৫০ কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে। দীপকের গ্রেপ্তার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে ক্ষোভ উগরে দিয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। বিজেপিতে যোগ দিতে অস্বীকার করায় সিংলাকে জেলে ঢুকতে হয়েছে বলে তোপ দেগেছেন তিনি। সোমবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘দীপক সিংলাকে কোনো অপরাধজনিত কারণে গ্রেপ্তার করা হয়নি। তিনি বিজেপি সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। পদ্মশিবিরেও যোগ দিতে চাননি। রাজনৈতিক উদ্দেশে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’ পাশাপাশি কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগিয়ে বিজেপি দলের সাংগঠনিক তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ আপের। এপ্রসঙ্গে দিল্লি বিধানসভার বিরোধী দলনেত্রী আতিশী তোপ দেগে বলেন, ভোটের আগে গোয়ায় আপের জনপ্রিয়তা দেখে ভয় পেয়েছে গেরুয়া শিবির। বলপ্রয়োগ করে গোয়ার আপ নেতাদের ভয় দেখাচ্ছে বিজেপি। 

Advertisement

দিল্লির বিশ্বাসনগরের প্রাক্তন বিধায়ক দীপক। বর্তমানে তিনি গোয়ার আপের ইনচার্জ। দিল্লি ও গোয়ার তল্লাশি চালিয়ে বেশকিছু নথি পান ইডির আধিকারিকরা। যার সঙ্গে ব্যাংক জালিয়াতি ও অর্থপাচারের সঙ্গে যোগ রয়েছে জানিয়েছে ইডি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ